প্রায় ৪ শতাধিক ডেলিগেটসের অংশগ্রহণে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় জাতীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ই অক্টোবর) পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ফাউন্ডার্স কনভেনর মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং নারী নেত্রী হেলেন ইসলাম ও কমিউনিটি সংগঠক মোহাম্মদ তাজুল ইসলাম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার মোহাম্মদ ইসলাম।
বিশেষ অতিথি প্রেট্রন ডঃ হাসনাত এম হোসেন এমবিই, অপর প্রেট্রন কে এম আবু তাহের চৌধুরী, চ্যানেল এস এর ফাউন্ডার মাহী ফেরদৌস জলিল, সাউথ ইস্ট এর চেয়ার হারুনুর রশিদ, কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুব, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, মুক্তিযোদ্ধা এম এ মান্নান,মসুদ আহমদ, জামাল হোসেন, শাহ শাফি, ও সৈয়দ সায়েম করিম,সহ ১০টি রিজিওনাল ও ৮ টি শাখা কমিটির নেতৃবৃন্দসহ আমন্ত্রিত বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।
সম্মেলনের ২য় অধিবেশনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ২০২৬-২৮ সালের জন্য নতুন কমিটি গঠণ করা হয়। এতে সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, সেক্রেটারী আসরাফ মিয়া ও হেলেন ইসলাম ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছেন।
সম্মেলন উপলক্ষে ‘ঐক্যের বন্ধন’ শিরোনামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত, সিলেটি সংগীত, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সম্মেলনকে আরও প্রাণবন্ত করে তোলে।
সম্মেলনে বক্তারা সিলেটবাসী ও প্রবাসীদের বিভিন্ন ন্যায্য দাবি তুলে ধরেন। তাঁদের দাবির মধ্যে ছিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজসহ বিদেশি বিভিন্ন এয়ারলাইনের সরাসরি ফ্লাইট চালু, বিমান ভাড়া হ্রাস, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলির সংকট নিরসন, যাত্রী হয়রানি বন্ধ এবং ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা সহ সিলেটবাসীর বিভিন্ন ন্যায় সঙ্গত দাবী দাওয়া তুলে ধরেন ।
সম্মেলনে বক্তারা ,ওসমানী বিমান বন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজসহ বিদেশী সব এয়ারলাইনের ফ্লাইট চালু,”বিমানের ভাড়া হ্রাস , শাহ জালাল বিমান বন্দরের ট্রলি সংকট দূরিকরণ ও যাত্রী হয়রানী বন্ধ, ঢাকা- সিলেট ছয়লাইনের কাজ দ্রুত সম্পন্নসহ সিলেটবাসীর বিভিন্ন ন্যায় সঙ্গত দাবী দাওয়া তুলে ধরেন ।













