স্টাফ রিপোর্টার
মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমাম মো: শাহ আলম এর অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন মসজিদের মুসল্লি, এলাকাবাসী ও স্থানীয়রা। শনিবার বিকালে সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় মডেল মসজিদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাওলানা ফখরুল ইসলাম এর সভাপতিত্বে ও আল আমিন এর পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা ফারুক আহমদ, তাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য সাহেল, মুসল্লি বাবুল মিয়া ও জয়নাল আবেদীন প্রমুখ।
বক্তারা বলেন, “জেলা মডেল মসজিদের ইমাম মো: শাহ আলম ফিৎনা সৃষ্টিকারী এবং তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর ছিলেন। উনার নিয়োগেও অনিয়ম করা হয়েছে। নিয়োগের পর থেকে তিনি মুসল্লিদের মধ্যে নানা বিভেদ সৃষ্টি করছেন।



















