স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে শ্রীমঙ্গল থানাধীন সিন্দুরখান রোড এলাকার একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই মাদ্রাসার হিফজ শাখার নাজেরা শ্রেণির আবাসিক ছাত্র। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত রাকিবুল হাসান মেরাজ (২৫) তাকে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে পায়ুপথে একাধিকবার ধর্ষণ করে।
ঘটনার পর পুলিশ অভিযুক্তকে আটক করে শ্রীমঙ্গল থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, যুবক আটক



















