মৌলভীবাজারের জুড়ীতে আওয়ামী লীগ নেতা কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে জুড়ী শহরের কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখয়, জুলাই আন্দোলন ছাত্রজনতার উপর হামলার অভিযোগে ২০২৪ এর সেপ্টেম্বরে জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে অপসারণ করা হয়।
কিশোর রায় চৌধুরী মনি জুড়ী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে।













