ডেস্ক:
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল আহমদ জুলি সম্পর্কে সম্প্রতি একটি মামলায় তাকে ‘বাংলাদেশ ছাত্রলীগের কর্মী’ হিসেবে আখ্যায়িত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মৌলভীবাজার জেলা শাখা।
বৃহস্পতিবার (১৫অক্টোবর) রাতে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান স্বাক্ষরিত এক প্রত্যয়নপত্রে এ তথ্য জানানো হয়।
প্রত্যয়নপত্রে জানানো হয়, জুয়েল আহমদ জুলি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কমলগঞ্জ পৌর শাখার আহবায়ক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দলের দায়িত্ব পালন করে আসছেন এবং বর্তমানে তিনি স্বপদে বহাল রয়েছেন। সম্প্রতি একটি মামলায় তাকে ছাত্রলীগের কর্মী হিসেবে অভিহিত করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভুয়া ও বানোয়াট।
জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, জুয়েল আহমদ জুলি ছাত্রদলের একজন ত্যাগী ও নির্যাতিত ছাত্রনেতা। তিনি দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাঁর বিরুদ্ধে আনীত এ ধরনের ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা ছাত্রদল।













