কামরান আলম, স্টাফ রিপোর্টারঃ
তালতলায় রাঙাউটি রিসোর্টের সামনে পাথর বোঝাই ট্রাক উল্টে কৃষি জমিতে পড়েছে।
আজ ১২ অক্টোবর(সোমবার) সিলেট-মৌলভীবাজার সড়কের কাজের জন্য সিলেট থেকে ৩ লক্ষ্য টাকার পাথর বোঝাই করে নিয়ে আসা একটি ট্রাক ভোর ৫টার দিকে মৌলভীবাজার সদরের তালতলা রাঙ্গাউটি রিসোর্ট- এর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে যায়।
ঘটনাস্থলের পাশে থাকা স্থানীয় বাসিন্দারা জানান, ভোরবেলা হঠাৎ বিকট শব্দ শুনতে পাই, সকালে এসে দেখি একটি পাথর বুঝাই ট্রাক রাস্তার পাশে ধান ক্ষেতে পড়ে আছে। গাড়ি চালককে তখন দেখতে পাইনি। পরবর্তীতে বিকাল সাড়ে পাঁচটার দিকে একই কাজে নিয়োজিত আরেকটি ভারি পাথর বোঝাই ট্রাক দিয়ে টেনে তোলা হয়।










