মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘জেলা শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা ২০২৫’।
রবিবার (৪ অক্টোবর) সন্ধায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানে গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-০৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মনিরুল ইসলাম ও মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান।
শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৫’ অর্জন করেছেন মৌলভীবাজারের ৫ বিশিষ্ট গুণীজন। তারা হলেন— সৃজনশীল সাংস্কৃতিক গবেষক হিসেবে প্রফেসর মামুনুর রশীদ, আবৃত্তিতে রোকসানা আক্তার, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক হিসেবে মোঃ মশিউর রহমান রিপন, চলচ্চিত্রে চৌধুরী শামসুল আরেফীন, যন্ত্রসংগীতে মোঃ রুবেল মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক জনাব মোঃ সাইফুর রহমান (খোকন মাহমুদ)।
আয়োজনে স্থানীয় বিশিষ্ট সংস্কৃতিজন,গুণী ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন।













