ডেস্ক::
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
২৮ সেপ্টেম্বরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
একই সঙ্গে মৌলভীবাজারের নতুন সিভিল সার্জনের অতিরিক্ত ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসেনকে।
উল্লেখ্য, জেলায় দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা/মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় অনুপস্থিত থাকার কারণে তাঁর নির্দেশে ২৪ ঘণ্টার মধ্যে এই বদলির আদেশ দেওয়া হয়।















