স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা মো: আফিকুল ইসলাম বাড়িতে বাবা-মা’কে দেখতে এসে নিজ বাড়িতেই বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের হাতে অতর্কিত হামলার স্বীকার হন। ১০ সেপ্টেম্বর রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হামলাকারীরা মো: আফিকুল ইসলাম’কে মৃত ভেবে দ্রুত চলে যায়। পরবর্তীতে স্থানীয়রা এসে তাকে মুমূর্ষূ অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২০২৫ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন।
পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আহত ছাত্রলীগ নেতা মো: আফিকুল ইসলাম মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাতপুর গ্রামের মো: আবুল হোসাইন এর ছেলে। আফিকুল দেশে থাকাবস্থায় ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। দেশত্যাগের পূর্ব পর্যন্ত মো: আফিকুল ইসলাম মৌলভীবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। আফিকুল এর সাংগঠনিক তৎপরতা দেখে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তার উপর হামলার পরিকল্পনা করেন। তার বড় ধরনের ক্ষতি করতে চায়। এ বিষয় গুলো অনুদাবন করে পরিবার, রাজনীতিক সহকর্মী ও শুভাকাঙ্খীদের পরামর্শে বিগত ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে আফিকুল যুক্তরাজ্যে চলে যান। যুক্তরাজ্যে দীর্ঘ দিন বসবাসের পর বিগত ৬ সেপ্টেম্বর দেশে আসেন। আফিকুল দেশে আসার খবর পেয়ে তার উপর হামলা করার জন্য পরিকল্পনা করেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। ১০ সেপ্টেম্বর রাতে বাড়িতে এসে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তার উপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করেন। মারপিটের এক পর্যায়ে তাকে মৃত ভেবে নেতাকর্মীরা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২০২৫ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন। পুলিশ পাহাড়ায় তার চিকিৎসা চলে। এক পর্যায়ে ১৩ সেপ্টেম্বর হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করে। এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, “তার বিরুদ্ধে বিভিন্ন মামলা ও সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতা আফিকুল এর উপর হামলা, অত:পর হাসপাতাল থেকে গ্রেফতার

















