মৌলভীবাজার প্রতিনিধি:
“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সাইফুর রহমান অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী রানী সরকার।
অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার, উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ এবং তরুণ প্রজন্মকে গবেষণামুখী করতে গুরুত্বারোপ করেন।
এদিকে মেলা উপলক্ষে একই স্থানে একটি সেমিনারও অনুষ্ঠিত হয়। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: মাসুম। এছাড়া আলোচক হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহাম্মাদ জগলুল হায়দার ইকবাল।
সেমিনারে বক্তারা বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন, গবেষণা এবং প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
মৌলভীবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন



















