জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রতিনিধিদল।
শনিবার (২৪ অক্টোবর) সকালে মৌলভীবাজার সার্কিট হাউসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকে মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপিকে ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় স্থানীয় ও জাতীয় সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, দেশের সামাজিক উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











