কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়ায় যুক্তরাজ্য প্রবাসী মো: জাকির হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে এনসিপি, জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ হামলায় যুক্তরাজ্য প্রবাসী মো: জাকির হোসেনের বাড়ির মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে এবং মো: জাকির হোসেন এর পরিবারের সদস্যদের কাছে তাকে প্রাণে হত্যার হুমকি দিয়ে যায়। ০৬ ফেব্রুয়ারী বিকালে কুলাউড়া উপজেলার ২নং ভুকশিমইল ইউনিয়নের ভুকশিমইল গ্রামে এই ঘটনা ঘটে। পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, যুক্তরাজ্য প্রবাসী মো: জাকির হোসেন দেশে থাকাকালিন সময়ে বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ছাত্রদলের রাজনীতি করায় দেশে থাকাকালিন সময়ে ও পারিবারিক শত্রুতার জের ধরে বিভিন্ন হুমকি ধামকির স্বীকার হন। তার পিতার মৃত্যুর পর তার আপন চাচা রইছ মিয়ার সাথে জমিজমা নিয়ে বিরুধ থাকায় তিনি তার চাচার ধারায় বিভিন্ন সময় নির্যাতন সহ মিথ্যে মামলার আসামী হয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়। ৫ আগষ্ট ২০২৪ ইং তারিখে আওয়ামীলীগ ক্ষমতাচুত্য হওয়ার পর থেকে বাংলাদেশ আওয়ামীলীগ সহ তাদের অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে বিরুধী দলীয় নেতাকর্মীদের উপর বিভিন্ন নির্যাতন চালাছে। এমতাবস্থায় মো: জাকির হোসেন যুক্তরাজ্যে অবস্থান করার পরেও তার চাচা রাজনৈতিক কৌশল খাটিয়ে এনসিপি-জামায়াত-শিবির নেতাকর্মীদের দ্বারা তার বাড়িতে হামলা করেছে মর্মে তার পরিবারের লোকজন অভিযোগ করেন। এ বিষয়ে যুক্তরাজ্য প্রবাসী মো: জাকির হোসেনের মা রুবি বেগম বলেন, এনসিপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা কোনো কারণ ছাড়াই হুট করে এসে আমার ঘরে হামলা চালায়। এ সময় তারা ঘরের মূল্যবান আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে। আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে ও আমার ছেলে মো: জাকির হোসেনের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চায়। সঠিক তথ্য না পাওয়ায় তারা হুমকি দিয়ে বলে যে তারা তাকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে। এ হামলার পর থেকে আমরা আতংকের মধ্যে দিন কাটাচ্ছি। তিনি বলেন উক্ত ঘটনার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার চেষ্টা করলেও তদন্তকারী কর্মকর্তা তার অভিযোগ গ্রহণ করেনি। এছাড়াও মো: জাকির হোসেনের মা আরও জানান যে, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদীভাবে রইছ মিয়া তার ছেলেকে একটি রাজনৈতিক মিথ্যে মামলায় আসামী করান। যার জন্য পুলিশ বারবার মো: জাকির হোসেনকে গ্রেফতারের লক্ষ্যে তার বাড়িতে আসছে। বর্তমানে মো: জাকির হোসেনের পরিবার জামায়াত-এনসিপির রুশানলে পরে ভয়ে ও মানবেতর জীবন যাপন করছে। এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা বলেন, “মো: জাকির হোসেন এর পরিবারের সদস্যরা একটি অভিযোগ নিয়ে এসেছিলেন কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রমাণাদি না থাকায় অভিযোগ গ্রহন করা সম্ভব হয় নি।
যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাংচুর





















