ষ্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আরশদ ক্লথ ষ্টোর লুটপাট ও ভাঙচুর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। আন্দোলনকারীদের লুটপাট, ভাঙচুর ও হামলায় দোকানের প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। জানা যায়, লুট হওয়া আরশদ ক্লথ ষ্টোর দীর্ঘ দিন যাবত কুলাউড়ায় সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। কুলাউড়া উপজেলা তাঁতীলীগের সভাপতি আঞ্জব আলী ও আওয়ামীলীগ নেতা নাহিয়ান খান যৌথভাবে এ ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরে সাথে কথা বলে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপে পালাতে বাধ্য হয় আওয়ামীলীগ সরকার। শেখ হাসিনা ও তার সরকার পালিয়ে যাওয়ার সাথে সাথে কুলাউড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। সেই সুযোগে বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা আরশদ ক্লথ ষ্টোরে হামলা করে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও মালামাল চুরি করে নিয়ে যায়। এতে আরশদ ক্লথ ষ্টোরের প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষ জানিয়েছেন। তখন পুলিশ প্রশাসন মাঠে না থাকায় বিএনপি জামায়াতের লোক নিজেদের ইচ্ছামতো ভাঙচুর ও লুটপাট করেছে। এ বিষয়ে কুলাউড়া উপজেলা তাঁতীলীগের সভাপতি আঞ্জব আলী সাংবাদিকরে জানান, “আমি ও আমার পার্টনার আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় বিএনপি জামায়াতের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে। এতে আমাদের অপুরণীয় ক্ষতি হয়েছে। মাঠে পুলিশ ও প্রশাসন নেই। বিচার দেয়ার মতো কেউ নেই।
কুলাউড়ায় আরশদ ক্লথ ষ্টোরে লুটপাট ও ভাঙচুর, ৪ কোটি টাকার ক্ষতি




















