স্টাফ রিপোর্টার, কুলাউড়া:
কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে সামাজিক সংগঠন “জাগরণ হাজিপুর” এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৫ অক্টোবর সোমবার বিকেলে হাজিপুর ইউনিয়নের কাউকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নতুন এ সংগঠনের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ওইদিন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে প্রায় ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জাগরণ হাজিপুর এর সভাপতি পিনাক চন্দ্র দের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মিজানুর রহমান মান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি প্রণয় বিশ্বাস, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না,
বক্তব্য রাখেন, হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব আলী, সাবেক সভাপতি ফারুক আহমেদ পান্না, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য মনিরুজ্জামান হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী বাবু বিধান চন্দ্র দে, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, জামায়াত নেতা গাজি কবির আহমদ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সালমান হোসেন, যুক্তরাজ্য প্রবাসী রুবেস আহমদ তালুকদার, সহসভাপতি জামাল আহমেদ। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মির্জা রাজু বেগ।













