মৌলভীবাজার শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রাজেল মিয়াসহ (২৫) আটজনকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যার পর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান ও আড্ডা দেওয়ার কারণে রাজেলসহ ৮ জনকে সতর্কতামূলকভাবে আটক করা হয়েছে। পরে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।













