কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে আকস্মিক ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাতে মিরন দাস পানিকা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর আনুমানিক ১.৩০ মিনিটের দিকে উপজেলার ৮ নং মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা বাগানের শ্মশান মাঠে এ ঘটনা ঘটে।
নিহত মিরন দাস পানিকা শ্রীগোবিন্দপুর চা বাগানের মদনপুর লাইনের বাসিন্দা। তিনি মৃত পবন দাস পানিকার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মিরন দাস পানিকা শ্মশান মাঠে গরুকে খাবার দিতে যান। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাত ঘটে। এতে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।













