মৌলভীবাজারে এসএসসিতে ১৯ হাজার ৮৫৬ শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১১ হাজার ১০৩ জন
জিপিএ-৫ পেয়েছে ৭২৫ জন। পাশের হার ৫২.৯৩,
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে এবারের এসএসসি পরীক্ষায় ১৯ হাজার ৮’শ ৫৬ শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১১ হাজার ১’ শ ৩ জন। ছেলেদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৪২৫ জন ও মেয়ে শিক্ষার্থীদের মধ্যে অংশগ্রহণ করে ১২২৩১ জন। ছেলেদের মধ্যে ৪০৪৫ জন ও মেয়েদের মধ্যে ৭০৫৮জন শিক্ষার্থী উত্তির্ন হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৭২৫ জন। এর মধ্যে ছেলে ৩০২ ও মেয়েদের মধ্যে ৪২৩ জন। মৌলভীবাজারে পাশের হার ৫৫.৯৩ শতাংশ।
এদিকে দাখিল পরীক্ষায় ৪১৩৩ জন শিক্ষার্থীর মধ্যে উত্তির্ন হয়েছেন ২০৮৮ জন। A+ পেয়েছেন মাত্র ১৯ জন।



















