স্টাফ রিপোর্টারঃ
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ঘোষিত “গুণী শিক্ষক বাছাই ২০২৬” পর্বে মাদ্রাসা পর্যায়ে মৌলভীবাজার জেলার সেরা গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শামছুল ইসলাম।
দীর্ঘদিন ধরে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, দক্ষ নেতৃত্ব, পেশাগত নিষ্ঠা ও সততার স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়।
অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শামছুল ইসলামের দক্ষ ব্যবস্থাপনায় উত্তরমুলাইম মল্লিকসরাই মাদ্রাসাটি ফাজিল ডিগ্রিতে উন্নীত হয়। এছাড়া প্রতিষ্ঠানের পাঠদানের গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থী বৃদ্ধি, আধুনিক শিক্ষাব্যবস্থার প্রয়োগ এবং শিক্ষার্থীদের নৈতিক মান উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
জেলা পর্যায়ে সেরা শিক্ষক নির্বাচিত হওয়ার খবরে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুশীল সমাজের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। শিক্ষকসমাজ ও স্থানীয় প্রতিনিধিরা শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অধ্যক্ষ হুজুরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।















