ষ্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে অন্য প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশগ্রহন করায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে। ৫ ফেব্রুয়ারী দলীয় প্যাডে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টা জানান জেলা বিএনপি’র আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
বহিষ্কারকারীরা হলেন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিন বক্স, মৌলভীবাজার জেলা তাঁতীদলের সহ-সভাপতি মো: এলাইছ মিয়া ও মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সদস্য নুরুল ইসলাম নানু মিয়া।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নিয়ম বহির্ভুত কর্মকান্ডের অভিযোগে গঠনতন্ত্র মোতাবেক দলীয় সকল পদ থেকে তাদের’কে স্থায়ীভাবে বহিস্কার করা হলো। তাদের সাথে যাতে দলের নেতাকর্মীদের সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়।
এবিষয়ে মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ুন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নিয়ম বহির্ভুত কর্মকান্ডের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাদের’কে বহিষ্কার করা হয়েছে। আগামীতে এরকম কেউ করলে তাদেরকেও ছাড় দেয়া হবে না।
মৌলভীবাজারে বিএনপি’র তিন নেতা বহিষ্কার



















