দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন। এতে বরমচাল চা-বাগানে পঞ্চায়েত কমিটির সভাপতি পদে নির্বাচিত কমল কুর্মী।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, ভ্যালি নির্বাহী কমিটি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত কমিটির প্রতিনিধি নির্বাচন করেন চা-শ্রমিকরা।
এতে কুলাউড়া উপজেলার বরমচাল চা-বাগানে পঞ্চায়েত কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শ্রী কমল কুর্মী। উড়োজাহাজ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৮০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, বর্তমান সভাপতি দেও রবিদাশ ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৬৫ ভোট। টিউবওয়েল প্রতীকে রাজন কানু পেয়েছেন ২৩ ভোট। বরমচাল চা-বাগানে মোট ভোটার ছিলেন ৫০৬ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৪৬৮ জন শ্রমিক। প্রদত্ত ভোটের মধ্যে ৫০টি ভোট বাতিল হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।











