পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত প্রেসিডেন্ট ভবন ‘আইওয়ান-ই-সদর’-এ পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং তার নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদল।
বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, সংসদীয় কূটনীতি জোরদার এবং বাণিজ্য, শিক্ষা ও পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
স্পিকারের নেতৃত্বে এই সংসদীয় প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি, হুমাম কাদের চৌধুরী এমপি, মুহাম্মদ নজিবুর রহমান এমপি ও নিলুফার চৌধুরী মনি এমপি।
দুই দেশের সংসদীয় ও কূটনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।













