রাশেদ আহমদ, মাল্টিমিডিয়া প্রতিনিধিঃ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার দুটি চা বাগানের শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে ৪২৫টি রেইনকোট বিতরণ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার টেংরা ইউনিয়নের রাজনগর চা বাগান ও মাথিউরা চা বাগানে রাজনগর উপজেলা বিএনপির উদ্যোগে এসব রেইনকোট বিতরণ করা হয়। বিকেল দুইটায় রাজনগর চা বাগানে ২০০টি এবং বিকেল চারটায় মাথিউরা চা বাগানে ২২৫টি রেইনকোট বিতরণ করা হয়।
রেইনকোট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেংরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিন মিয়া, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন, সাধারণ সম্পাদক আব্বাস আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, টেংরা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মহিউদ্দিন দুকু, মুন্সিবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মশাইদ মিয়া, টেংরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুবদল নেতা আবুল কালাম আজাদ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পারভেজ তরফদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইউসুফ পাঠান ও সাধারণ সম্পাদক রহিম মিয়া, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মরম আলী এবং মাথিউরা চা বাগানের প্যানেল সভাপতি রামলাল রবিদাস (সাধু) প্রমুখ।
অনুষ্ঠানে রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার চা শ্রমিকদের হাতে তুলে দিতে পেরে তিনি গর্বিত। ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে যেকোনো উপহার এলে তা দ্রুত শ্রমিকদের মধ্যে বিতরণ করা হবে। এ সময় তিনি আওয়ামী লীগ গোপনে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অন্যায়কারীদের আইনের আওতায় আনার কথাও বলেন।
মাথিউরা চা বাগানের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইউসুফ পাঠান বলেন, সরকারের পক্ষ থেকে রেইনকোট উপহার পেয়ে চা শ্রমিকেরা আনন্দিত। চা শ্রমিকদের জন্য সরকারি বরাদ্দ ও অনুদান আরও বাড়ানোর প্রত্যাশা করেন তিনি। একই সঙ্গে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের কাছে মাথিউরা চা বাগানের শ্রমিকদের চলাচলের সুবিধার্থে প্রায় দুই কিলোমিটার রাস্তা নির্মাণের দাবি জানান।
মাথিউরা চা বাগানের প্যানেল সভাপতি রামলাল রবিদাস (সাধু) চা শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য সংসদ সদস্য এম নাসের রহমানকে ধন্যবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতেও সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুনের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।













