স্টাফ রিপোর্টর (শেরপুর ):
মৌলভীবাজার থানা পুলিশের তৎপর অভিযানে গ্রেফতার হয়েছে মৌলভীবাজার সদর থানার খলিলপুর ইউনিয়নের কেশবচর গ্রামের মাদক ব্যবসায়ী মিজান মিয়াকে (৩০) ২শ ১০ গ্রাম গাঁজাসহ আটক করেছে পুলিশ৷
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত অনুমান ১০টার দিকে মৌলভীবাজার সদর থানার শেরপুর পুলিশ ফাঁড়ির এস, আই ওবায়দুল্লা উল্লার নেতৃত্বে একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
মিজান পাশ্ববর্তী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজ পুর গ্রামের মুবাশ্বির মিয়ার পুত্র৷ দীর্ঘ প্রায় ৫ বছর ধরে কেশবচর গ্রামে বসতবাড়ি বানিয়ে নির্বিঘ্নে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ এলাকাবাসীর৷
এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী এস,আই ওবায়দুল্লা উল্লাহর সাথে যোগাযোগ করা হলে বলেন ধৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে৷ মিজান এলাকায় দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল, তাই গোপন সংবাদের ভিত্তিতে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়৷













