স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারে আনন্দ উচ্ছাসে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে শহরে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি স্থানীয় শহীদ মিনার থেকে বের হয়ে চৌমুহনা হয়ে এম সাইফুর সড়কের অতিক্রম করে শেষ হয়।
শোভাযাত্রা পূর্ববর্তী সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, এম এ মুকিত, বকসি মিসবাহ উর রহমান, মো. ফখরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, জেলা বিএনপির সদস্য স্বাগত কিশোর দাশ চৌধুরী, পৌর বিএনপির সভাপতি মো: অলিউর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান, জেলা কৃষক দলের আহবায়ক শামীম আহমদ, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক মারুফ আহমেদ প্রমুখ।
বিকেল তিনটা থেকে মৌলভীবাজার সরকারি স্কুল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জেলা সদরের ও বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি মহিলা দল, যুবদল, কৃষকদল, মৎস্য জীবী দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল সহকারে জড়ো হন।



















