শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গলে অটোরিকশার চোরাই ব্যাটরিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরতলীর শাহীবাগ এলাকা থেকে ওবায়দুল হক রিপন ও দেওয়ান হাবিবুর রহমান আবুকে গ্রেপ্তার করা হয়।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গত ২৬ আগস্ট শহরতলীর সিন্দুরখান সড়কের খাসগাঁও এলাকার বসির মিয়ার বাড়িতে রিকশা গ্যারেজ থেকে অটোরিকশার ৪টি ব্যাটারি চুরি হয়। এ ঘটনায় বসির মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়েরের করেন।
পরে অফিসার ইনচার্জ ওসি সরকার আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় পুলিশের একটি টিম চুরি হওয়া ৪টি ব্যাটারি উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত ২ জনকে গ্রেপ্তার করে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



















