কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাদে ভূকশিমইল সেবা সংঘের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বাদে ভূকশিমইল মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মোঃ হাফিজুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল, ভূকশিমইল দারুল উলুম আলিম মাদ্রাসা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আজিজুর রহমান মনির, চেয়ারম্যান, ২নং ভূকশিমইল ইউনিয়ন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান আতা, বিশিষ্ট সমাজসেবক, মোঃ সায়েদ আহমদ, ইউপি সদস্য, ২নং ওয়ার্ড, এস এম আলী, শিক্ষক, হাজী ইঞ্জেদ আলী উচ্চ বিদ্যালয়; এম গিয়াস উদ্দিন মোল্লা, সদস্য সচিব, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল, এবং মো: রেজাউল আলম ভূইয়া খোকন, আহ্বায়ক, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল।
আলোচনা সভায় বক্তারা বাদে ভূকশিমইল সেবা সংঘের দীর্ঘ সাত বছরের পথচলা, মানবসেবা, সমাজকল্যাণ এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তারা সংগঠনের চলমান কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি ভবিষ্যতে বৃহত্তর পরিসরে মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে তরুণদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও মানবিক মূল্যবোধকে ধারণ করে সেবা সংঘ ভবিষ্যতেও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে কেন্দ্র করে সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আলোচনা সভা শেষে বাদে ভূকশিমইল সেবা সংঘের উত্তরোত্তর সমৃদ্ধি, দেশ ও মানুষের কল্যাণ এবং সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবতার সেবাকে মূলমন্ত্র হিসেবে ধারণ করে ভবিষ্যতেও বাদে ভূকশিমইল সেবা সংঘ মানুষের পাশে থেকে সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
কুলাউড়ায় বাদে ভূকশিমইল সেবা সংঘের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন



















