স্টাফ রিপোর্টার:
কুলাউড়া থেকে সিলেট জেলা ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরী’কে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ। শনিবার দুপুরে কুলাউড়া উপজেলার তাতাউরা তার বাড়ি থেকে থাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জান্নাতুল ফেরদৌস চৌধুরী সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী।
গ্রেফতারকৃত জান্নাতুল ফেরদৌস চৌধুরী’র ফেসবুক আইডিতে দেখা যায়, শনিবার সকালে কুলাউড়া উপজেলায় তার বাড়ির পার্শ্ববর্তী স্থানীয় একটি বিদ্যালয়ের বারান্দায় জাতীয় ও কালো প্রতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করেন। তখন জান্নাতুল ফেরদৌস শহিদ মিনারে বঙ্গবন্ধুর ছবি রেখে ফুল দেন। এই ছবি ও ভিডিও তিনি তার ব্যক্তি ফেসবুক আইডিতে পোষ্ট করেন। পরবর্তীতে অভিযান চালিয়ে কুলাউড়া থানা পুলিশ থাকে গ্রেফতার করে।
তার ফেসবুক আইডিতে আরও দেখা যায়, গতকাল (শুক্রবার) রাতে তিনি মমবাতি প্রজ্জলন করেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “তার রিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।



















