স্টাফ রিপোর্টার:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র কনিষ্ঠ পুত্র এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এর এক মাত্র ছোট ভাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান মরহুম আরাফাত রহমান কোকো’র ৫৭তম জন্মবার্ষিকী মৌলভীবাজারে পালিত হয়েছে।
প্রয়াত এই ক্রীড়া সংগঠকের রুহের মাগফেরাত কামনা করে কোমলমতি শিশুদের নিয়ে মৌলভীবাজারে জামেয়া আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসায় দোয়া, মিলাদ মাহফিল ও রাতের খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করেন কাউন্সিলর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সাধারণ সম্পাদক, মৌলভীবাজার পৌর বিএনপি, সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপি (আহবায়ক কমিটি) মনোয়ার আহমেদ রহমান।
এ সময় মৌলভীবাজারে জামেয়া আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও সুধী সমাজ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারে আরাফাত রহমান কোকো’র ৫৭তম জন্মবার্ষিকী পালিত



















