স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় যুক্তরাষ্ট্র প্রবাসী মো: শাহ আলমের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মীরা। এ হামলায় যুক্তরাষ্ট্র প্রবাসী মো: শাহ আলমের বাড়ির মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে এবং তার পরিবারের সদস্যদের নিকট তার প্রাণনাশের হুমকি দিয়ে যায়। ২৯ জুলাই সন্ধ্যায় কুলাউড়া উপজেলার ৩নং ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, যুক্তরাষ্ট্র প্রবাসী মো: শাহ আলম দেশে থাকাকালিন সময়ে ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা বিভিন্ন হুমকি ধামকি ও নির্যাতনের শিকার হয়ে এক পর্যায়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন। ৫ আগষ্ট ২০২৪ ইং তারিখে আওয়ামীলীগ ক্ষমতাচুত্য হওয়ার পর থেকে বাংলাদেশ আওয়ামীলীগ সহ তাদের অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর বিভিন্ন নির্যাতন চালাছে। এমতাবস্থায় মো: শাহ আলম যুক্তরাষ্ট্রে অবস্থান করার পরেও আওয়ামী লীগ নেতাকর্মীরা মো: শাহ আলম সম্পর্কে বিএনপির নেতাকর্মীদের নিকট ভুল তথ্য উপস্থাপন করে তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ক্ষমতাসীন বিএনপি নেতাকর্মীদের দ্বারা তার বাড়িতে হামলা করেছে মর্মে তার পরিবারের লোকজন এ তথ্য নিশ্চত করেন।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী মো: শাহ আলমের মা সুফিয়া বেগম বলেন, আমার ছেলের ফেইসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা হুট করে এসে আমাদের ঘরে হামলা চালিয়ে মূল্যবান আসবাবপত্র ভাংচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এক পর্যায়ে তারা আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে ও আমার ছেলে মো: শাহ আলমের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চায়। সঠিক তথ্য না পাওয়ায় তারা হুমকি দিয়ে বলে যে তারা তাকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে। এ হামলার পর থেকে আমরা আতংকের মধ্যে দিন কাটাচ্ছি। তিনি আরও বলেন উক্ত ঘটনার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার চেষ্টা করলেও তদন্তকারী কর্মকর্তা তার অভিযোগ গ্রহণ করেনি। এছাড়াও মো: শাহ আলমের মা আরও জানান যে, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদীভাবে স্থানীয় আওয়ামী লীগ ক্যাডারতের ইন্ধনে বিএনপির নেতাকর্মীরা এই হামলা করেছে। বর্তমানে মো: শাহ আলমের পরিবার স্থানীয় আওয়ামী লীগ সহ ক্ষমতাসীন বিএনপির রুশানলে পড়ে ভয়ে ও মানবেতর জীবন যাপন করছে।
এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা বলেন মো: শাহ আলমের পরিবার একটি অভিযোগ নিয়ে থানায় এসেছিলেন। কিন্তৃ সুনির্দিষ্ট কোন প্রমাণাদী না থাকায় তাদের অভিযোগ গ্রহণ করা সম্ভব হয়নি।





















