শ্রীমঙ্গল প্রতিনিধি:
সমাবেশ স্থগিত করে মৌলভীবাজার ছাড়লেন জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। তবে শ্রীমঙ্গল শহর অতিক্রম করার পরই পুলিশি ব্যারিকেটে এবং রাস্তায় চা বাগানের গাড়ি এলোপাতাড়ি রেখে তাদের গতিরোধ করে পুলিশ। বুধবার বিকালে শ্রীমঙ্গল-ঢাকা আঞ্চলিক মহাসড়কের চা কন্যা সাইন বোর্ড নামক জায়গায় এই ঘটনা ঘটে। এনসিপি কেন্দ্রীয় নেতারা বৃষ্টি অপেক্ষা করে রাস্তায় বসে পড়েন। পুলিশের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে সন্ধ্যা ৬টায় তারা ব্যারিকেট ভেঁঙ্গে হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন।
বুধবার মৌলভীবাজারের রাজনগর ও কুলাউড়ায় পূর্ব নির্ধারিত সামাবেশ ছিল এনসিপি নেতাদের। হবিগঞ্জে হামলার পরেই তারা এ দুটি সমাবেশ স্থগিত করেন।
জানা যায়, মঙ্গলবার হবিগঞ্জে এনসিমৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাবার পথে শ্রীমঙ্গলে এনসিপি নেতাদের গাড়ি বহরে বাধা দেয় পুলিশ
মৌলভীবাজার প্রতিনিধি:
সমাবেশ স্থগিত করে মৌলভীবাজার ছাড়লেন জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। তবে শ্রীমঙ্গল শহর অতিক্রম করার পরই পুলিশি ব্যারিকেটে এবং রাস্তায় চা বাগানের গাড়ি এলোপাতাড়ি রেখে তাদের গতিরোধ করে পুলিশ। বুধবার বিকালে শ্রীমঙ্গল-ঢাকা আঞ্চলিক মহাসড়কের চা কন্যা সাইন বোর্ড নামক জায়গায় এই ঘটনা ঘটে। এনসিপি কেন্দ্রীয় নেতারা বৃষ্টি অপেক্ষা করে রাস্তায় বসে পড়েন। পুলিশের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে সন্ধ্যা ৬টায় তারা ব্যারিকেট ভেঁঙ্গে হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন।
বুধবার মৌলভীবাজারের রাজনগর ও কুলাউড়ায় পূর্ব নির্ধারিত সামাবেশ ছিল এনসিপি নেতাদের। হবিগঞ্জে হামলার পরেই তারা এ দুটি সমাবেশ স্থগিত করেন।
জানা যায়, মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির সমাবেশ ছিল। সমাবেশ শেষে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা করেন। হামলায় মুখ্য সংগঠক সারজিস আলম সহ তাদের ৭/৮জন আহত হন। এ সময় সাংবাদিকদের বহনকারী তাদের একটি গাড়িও ভাঙচুরের অভিযোগ করেন এনসিপি নেতারা।
হবিগঞ্জে হামলার পরপরই মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন এনসিপি নেতারা। মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেন। পরবর্তীতে সারজিস আলম মৌলভীবাজার ইনসানিয়া প্রাইভেট হাসপাতা থেকেও উন্নত চিকিৎসা নেন।
এদিকে বুধবার দুপুরে ঢাকা থেকে মৌলভীবাজার আসেন এনসিপি’র কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম, জাতীয় সংসদ সদস্য হাসানাত আব্দুল্লাহ, সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, নাসির উদ্দীন পাটওয়ারী ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। দুপুর থেকে মৌলভীবাজার সার্কিট হাউজে তারা রুদ্ধদার একাধিক বৈঠক করেন। বিকাল সাড়ে ৩টায় তারা মৌলভীবাজার সার্কিট হাউজ থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
এ সময় এনসিপি’র কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম সাংবাদিকদের বলেন, “ছাত্রদল ও বিএনপি’র সন্ত্রাসীরা আমাদের হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আমাদের মিডিয়ার গাড়িতে হামলা করা হয়। চিকিৎসা নিতে হাসপাতালে গেলে সেখানেও আমাদের উপর হামলা চালানো হয়”।
ক্যাপশন: সমাবেশ স্থগিত করে মৌলভীবাজার ছাড়লেন জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। তবে শ্রীমঙ্গল শহর অতিক্রম করার পরই পুলিশি ব্যারিকেটে এবং রাস্তায় চা বাগানের গাড়ি এলোপাতাড়ি রেখে তাদের গতিরোধ করে পুলিশ। বুধবার বিকালে মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাবার পথে শ্রীমঙ্গলে পুলিশ এনসিপি নেতাদের গাড়ি বহর আটকালে কেন্দ্রীয় নেতারা পুলিশের সাথে বাকবিতন্ডা করেন।
মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাবার পথে শ্রীমঙ্গলে এনসিপি নেতাদের গাড়ি বহরে পুলিশি বাঁধা