স্টাফ রিপোর্টার:
সমাবেশ স্থগিত করে মৌলভীবাজার ছাড়ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, জাতীয় সংসদ সদস্য হাসানাত আব্দুল্লাহ, সারজিস আলম, ডা. সংসদ সদস্য মাহমুদা মিতু, নাসির উদ্দীন পাটওয়ারী ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। আজ বিকাল ৩.৩০ মিনিটে তারা মৌলভীবাজার সার্কিট হাউজ থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তবে শ্রীমঙ্গল প্রবেশের আগেই তাদের গতিরোধ করে পুলিশ। পুলিশি বাঁধা অতিক্রম করে হবিগঞ্জ যেতে চাইলেও তাদের’কে দেয়া হয়নি।
মঙ্গলবার রাত থেকে মৌলভীবাজার সার্কিট হাউজে অবস্থান করছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। বুধবার রুদ্ধদার বৈঠক শেষে তারা হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।



















