স্টাফ রিপোর্টার:
৫’শ টাকা মজুরী, ভূমির অধিকার ও শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবিতে মৌলভীবাজারে গণবিক্ষোভ করেছেন চা শ্রমিকরা। সোমবার সকালে মৌলভীবাজারের রাজনগর চা বাগানে এ গণবিক্ষোভ করা হয়।
গণবিক্ষোভে শ্রমিকরা বলেন, ১৮৭ টাকা মজুরীতে চা শ্রমিকরা কাজ করছেন। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এই পারিশ্রমিকে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে। সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য ও আবাসন সংকটের সমাধান দাবি করেন তারা। নানা অজুহাতে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে বিলম্ব করা হচ্ছে দাবি করে তারা বলেন, শ্রমিকদের অধিকার ও বিরোধ মীমাংসায় চা শ্রমিক ইউনিয়ন ভূমিকা রাখে। নির্বাচন দীর্ঘদিন ধরে আটকে থাকায় নেতৃত্বশূন্য হয়ে পড়েছে চা বাগানগুলো।
গণবিক্ষোভের পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশি, বাংলাদেশ চা শ্রমিক নারী ফোরামের আহ্বায়ক গীতা রানী কানু, বাগান পঞ্চায়েত সভাপতি মন্টু নুনিয়া, চা শ্রমিক বাসন্তী রবিদাস ও দুলন অলমিক সহ প্রমুখ।
মৌলভীবাজারে মজুরী বৃদ্ধি ও শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ নানা দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ



















