ষ্টাফ রিপোর্টার:
ঘণ্টার টানা মুষলধারে বৃষ্টিতে মৌলভীবাজার পৌর শহরের বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে শহরের বেশ কিছু নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষ ও যান চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শহরের সড়ক ও নিম্নাঞ্চলে পানি জমে আছে। কোথাও হাঁটুসমান পানি জমে চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পানি জমে ব্যবসা-বাণিজ্য ও জরুরি সেবা ব্যাহত হচ্ছে। তলিয়ে যাওয়া এলাকার মধ্যে রয়েছে সৈয়ারপুর, শান্তিবাগ, কুসুমবাগ, বড়হাট, শ্যামলী, ওয়াবদা রোড, পশ্চিম বাজার, সিলেট রোড ও গবিন্দ্রশী।
স্থানীয়দের অভিযোগ, পৌর শহরের ড্রেনগুলো সঠিকভাবে পরিষ্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ না করায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। তারা বলেন, শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া কোদালি ছড়া, মেঘনা ছড়া ও বেরিলেইকে পানি যাওয়ার বিভিন্ন মাধ্যমগুলাতে পানি জমে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে।
রাস্তায় প্রায় হাঁটু সমান পানি জমে থাকায় রিকশা ও সিএনজি চলাচলেও সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। এছাড়া নিচু এলাকার অনেক দোকানপাটে পানি ঢুকে পড়ায় ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা।
বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় এবং ড্রেনে পলিথিন ও বর্জ্য জমে থাকায় পানি নিষ্কাশন কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে।
মৌলভীবাজার পৌর শহরে জলাবদ্ধতা



















