ষ্টাফ রিপোর্টারঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মৌলভীবাজারবাসীর ভালোবাসায় সিক্ত হলেন জেলা আ’লীগের সভাপতি নেছার আহমদ।
মঙ্গলবার রাত সাড়ে আটায় সেন্ট্রাল রোডস্থ তার প্রধান নির্বাচনী কার্যালয়ে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, মৌলভীবাজারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়। এসময় এখানে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হন।
মৌলভীবাজারবাসীর ভালোবাসায় সিক্ত হলেন নেছার





















