কুলাউড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখা ও পৌরসভার ২০২৭-২৮ সেশনের কমিটি গঠন করা হয়েছে। একই সাথে ২০২৭-২৮ সেশনের শূরা কমিটির নির্বাচনও হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) জামায়াতের উপজেলা ও পৌর কার্যালয়ে পৃথকভাবে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী।
কমিটিতে সহকারী অধ্যাপক আব্দুল মোন্তাজিমকে উপজেলা আমির, প্রভাষক বেলাল আহমেদ চৌধুরীকে সেক্রেটারি, মো: আলাউদ্দিন এবং মো: জাকির সিদ্দিকী জামালকে সহ-সেক্রেটারি মনোনীত করা হয়েছে। কুলাউড়া উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের শূরা নির্বাচনে নির্বাচিত সদস্যরা হলেন- বেলাল আহমেদ চৌধুরী, মো: শফিক মিয়া, মাওলানা তরিকুল ইসলাম খান, আবুল কালাম, মো: মতিউর রহমান, জাকির সিদ্দিকী জামাল, আলাউদ্দিন, সৈয়দ ইকবাল সালাম, মারুফ আহমেদ নাজিম, সাব্বির মোহাম্মদ রুনু, হাফেজ আব্দুল আজিজ, মো: হাসান আলী এবং মাওলানা আতিকুর রহমান।
অন্যদিকে মো: জাকির হোসেনকে কুলাউড়া পৌরসভার আমীর, মোঃ সাইফুল ইসলাম খানকে সেক্রেটারি এবং মো: খলিলুর রহমানকে সহ সেক্রেটারি মনোনীত করে কুলাউড়া পৌরসভার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। কুলাউড়া পৌরসভার গঠিত কমিটির অন্যান্যরা হলেন- বায়তুলমাল সম্পাদক আব্দুন নূর, পেশাজীবী সভাপতি মো: এনামুল হক দেলোয়ার, সেক্রেটারী জিয়াউর রহমান,যুব বিভাগ সভাপতি মো: আব্দুল কুদুছ, সেক্রেটারী মো: সাইফুর রহমান, উলামা বিভাগ সভাপতি মাওলানা মুশাররফ আলী, সেক্রেটারী মাওলানা রুহুল আমীন, সাহিত্য ও সংস্কৃতি বিভাগ সভাপতি রাজানুর রহিম ইফতেখার।











