ডেস্কঃ
অগ্রযাত্রার চার বছর’ এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠার চার বছরের পথচলা পেরিয়ে পঞ্চম বর্ষে দৈনিক কালবেলার পদার্পণ উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার শিল্পকলা একাডেমির কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভা দৈনিক কালবেলার মৌলভীবাজার প্রতিনিধি আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার নির্বাহী সম্পাদক সালাউদ্দিন ইবনে শিহাবের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনোয়ার আহমেদ রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, মৌলভীবাজার সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবদাল মাহবুব কোরেশী, শেখ বুরহান উদ্দিন ইসলামিক সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান, সাংবাদিক মোক্তাদির হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাপ্তাহিক মুক্তকথার ভারপ্রাপ্ত সম্পাদক মামুনুর রশীদ মহসীন, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি শ ই সরকার জবলু, দৈনিক সমাচারের জেলা প্রতিনিধি রিপন মিয়া, দৈনিক জনবাণীর মনজু বিজয় চৌধুরী, দীপ্ত নিউজের দুরুদ আহমদ, শাহরিয়ার সাকিব ও সুহেল আহমদ।
পরে অতিথিরা কেক কেটে কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।













