স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নে ১৪ বছর বয়সী এক কিশোরকে বলাৎকারের অভিযোগে ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গত ৩১ আগস্ট বিকেল আনুমানিক ৪টার দিকে ইউনিয়নের বারহাল এলাকায় ফতেহপুর থলির পাশের একটি ফাঁকা রাস্তায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী কিশোর গরু নিয়ে থলির কাছে গেলে একই এলাকার আনোয়ার মিয়া (৬৫) তাকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে বলাৎকার করেন বলে অভিযোগ করা হয়।
এ সময় এক ব্যক্তি ঘটনাটি গোপনে ভিডিও ধারণ করেন বলে জানা গেছে। বিষয়টি টের পেয়ে আনোয়ার মিয়া তাকে ভয়ভীতি দেখিয়ে হত্যার হুমকি দিলে তিনি সেখান থেকে পালিয়ে যান।
পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকজন আনোয়ার মিয়াকে আটক করে মারধর করে সদর থানায় নিয়ে আসেন। খবর পেয়ে সদর থানার এসআই রাফিজুল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ও অভিযুক্তকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক ভুক্তভোগীর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।
পুলিশ জানায়, অভিযুক্ত আনোয়ার মিয়া বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



















