স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং চট্ট-১২২৩)- এর অন্তর্ভুক্ত পশ্চিম বাজার কার-মাইক্রোবাস গ্রুপ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে ৫৭৪ ভোটারের মধ্যে ৫৩৫ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে বিভিন্ন পদে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনের সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে মুহিবুর রহমান মসিক ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর প্রাপ্ত ভোট ১৮৮। ফলে ৭৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেন তিনি।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীক নিয়ে মো. আজিজুল হক ২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সহ-সভাপতি, সম্পাদকীয় অন্যান্য পদ, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক ও সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সাংগঠনিক পদটি সিলেকশনের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে।













