স্টাফ রিপোর্টার:
২০২৭-২৮ সেশনের জন্য মৌলভীবাজার পৌর জামায়াতের আমীর ও শুরা সদস্য নির্বাচন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে জেলা জামায়াত কার্যালয়ে রুকনদের ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে হাফেজ তাজুল ইসলামকে পৌরসভার আমীরসহ ১২জন মজলিসে শুরা সদস্য নির্বাচিত হন।
জেলা নির্বাচন পরিচালক মাওলানা মো: আব্দুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী। এসময় সহকারী নির্বাচন পরিচালক হিসাবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী মো: ইয়ামীর আলী ও সহকারী সেক্রেটারী আজিজ আহমদ কিবরিয়া।
শুরা সদস্যগন হলেন আনোয়ার আহমেদ চৌধুরী মুর্শেদ, ইকবাল আহমেদ চৌধুরী, মো. মুহিবুর রহমান, আব্দুস শহীদ, মো: মোক্তাদির হোসেন, এইচ এম আলাউদ্দিন, জাহেদুর রহমান রাসেল, শাহ জালাল, শহিদুল ইসলাম, আল-আমিন বকস, মাহতাব হোসেন ও মাও. হোসাইন আহমদ।














