বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শিল্পকলা একাডেমীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়।
জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ মোহিতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদস্য আব্দুল মুকিত, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, বকসি মিছবাউর রহমান, হেলু মিয়া, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ফখরুল ইসলাম এবং বিসিবি পরিচালক সরফরাজ আহমেদ সরফু।
সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রহিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ, সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ, মাহবুবুর রহমান, সহ-প্রচার সম্পাদক তারেকুর রহমান, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনার।
অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার যুবদলের সকল ইউনিট কমিটির নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে প্রাক্তন যুবদল নেতা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা।











