দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে শ্যামলী সুত্রধরকে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্যসচিব মো. আবদুর রহিম রিপন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গঠনতন্ত্র, নীতি ও আদর্শপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে শ্যামলী সুত্রধরের বিরুদ্ধে দলের দায়িত্বশীল মহলের দৃষ্টিগোচর হয়েছে এবং জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তাঁকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
চিঠির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় নেতাদের পাশাপাশি মৌলভীবাজার জেলা বিএনপির সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হয়েছে।










