জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যানকে ‘মৌলভীবাজার প্রতিদিন’-এর উপহার প্রদান
জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান, সমাজবিজ্ঞানী ও শিকড় সন্ধানী গবেষক, কবি অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীকে সৌজন্য উপহার প্রদান করেছে “দৈনিক মৌলভীবাজার প্রতিদিন”।
আজ শনিবার (২৬ তারিখ) সন্ধ্যায় মৌলভীবাজার সার্কিট হাউজে অবস্থানকালে ড. মু. নজরুল ইসলাম তামিজীকে “দৈনিক মৌলভীবাজার প্রতিদিন”-এর পক্ষ থেকে পত্রিকাটির মাল্টিমিডিয়া রিপোর্টার রাশেদ আহমেদ সৌজন্য উপহার প্রদান করেন।
উপহার প্রদানকালে ড. মু. নজরুল ইসলাম তামিজী বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক উন্নয়ন ও মানবসেবায় দৈনিক মৌলভীবাজার প্রতিদিন-এর ভূমিকার প্রশংসা করেন এবং পত্রিকাটির সার্বিক উত্তরোত্তর সাফল্য কামনা করেন।















