স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির উদ্যোগে মেধাযাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ ও জলবায়ু বিষয়ক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ এর প্রশাসক মো: মিজানুর রহমান, সিলেট মাধ্যমিক ও উচ্চমমাধ্যমিক শিক্ষা বোর্ড এর সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর, অতিরিক্ত পুলিশ সুপার মৌলভীবাজার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দিন (পিপিএম), জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: হাবিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার মো: ফজলুর রহমান, সংগঠন এর পৃষ্ঠপোষক ইউকে প্রবাসী হারুনুর রশিদ ও উপদেষ্টা কানাডা প্রবাসী দেওয়ান গোফরান চৌধুরী।
সংগঠনের ভাইস চেয়ারম্যান আলমগীর আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, ব্যাংকার নুরুল ইসলাম রাকিব, সৈয়দ আবু হাসান জিল্লুল, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান জসনু, মো: শফিকুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোস্তফা বকস, সাংগঠনিক সচিব কামরান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সচিব কামরুল হাসান, যুগ্ম অর্থ সচিব আব্দুস সোবহান দেওয়ান, যুগ্ন প্রচার ও প্রকাশনা সচিব রাসেল আহমদ ও দপ্তর সচিব ফয়েজ আহমদ প্রমুখ।
জেলার সাত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার হাজার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বেসরকারি উদ্যোগে জেলার এই বৃহৎ পরীক্ষায়। বিজয়ী ২৩০ জন শিক্ষার্থীদের কে পুরস্কার প্রদান করা হয়।
মৌলভীবাজারে জেলাব্যাপি মেধাযাচাই পরীক্ষা’র পুরস্কার বিতরণ ও জলবায়ু শোভাযাত্রা
















