স্টাফ রিপোর্টার:
নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে গণ-অভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হয়েছে।
উপলক্ষে বুধবার সকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, এলজিইডি, সড়ক ও জনপদ, শিক্ষা প্রকৌশলী, পৌরসভা, বিআরটিএ, পলিটেকনিক ইনস্টিটিউট, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পাসপোর্ট অফিস, বিসিকি, মহিলা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, ইসলামী ফাউন্ডেশন, মৎস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ও শিল্পীকলা একাডেমি সহ সরকারি/বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে।
পুষ্পস্তবক শেষে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়াও ছাত্রশিবির, ছাত্রমজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ বিভিন্ন সংগঠন র্যালি ও আলোচনা সভা করেন।



















