স্টাফ রিপোর্টার:
জালালাবাদ এসোসিয়েশন এর সদস্য পদে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হলেন ব্যারিষ্টার ফয়েজ উদ্দিন আহমদ। দীর্ঘ চার বছর পর অনুষ্ঠিত হয়ে গেলো জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচন। সদস্য পদে ১০০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার বরমচাল ইউনিয়নের ব্যারিষ্টার ফয়েজ উদ্দিন আহমদ। ব্যারিষ্টার ফয়েজ উদ্দিন আহমদ বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট, যিনি দীর্ঘদিন ইংল্যান্ডে আইন পেশার সাথে জড়িত ছিলেন। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত জালালাবাদ এসোসিয়েশন, ঢাকাস্থ সিলেট বিভাগের অধিবাসীদের কল্যাণের লক্ষ্যে একটি প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন। ঢাকায় অবস্থানরত সিলেট বিভাগের চারটি জেলার প্রায় তিন হাজার ভোটার রয়েছেন এই সংগঠনে। গত ৩১ জুলাই-২০২৬, শুক্রবার, ঢাকায় নিউ ইস্কাটনের বিয়াম মিলনায়তনে সকাল ০৯:০০ ঘটিকা থেকে বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের তিন হাজার ভোটারের মধ্যে প্রায় ১৬০০ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৩৫ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সদস্য (মৌলভীবাজার) পদে ব্যারিস্ট্রার ফয়েজ উদ্দিন আহমদ পেয়েছেন ১০০২ ভোট। এছাড়াও সহ-সভাপতি পদে জনাব আনোয়ার হোসেন চৌধুরী পেয়েছেন ১০৫৮, সহ-সভাপতি মহিলা পদে ডাঃ সামিয়া মুবিন পেয়েছেন ১০৪৭ ভোট। সভাপতি পদে অধ্যাপক কামরুল ইসলাম তরফদার পেয়েছেন ৯৮৯ ভোট, এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট জসীম উদ্দিন আহমদ পেয়েছেন ৮৩২ ভোট। উল্লেখ করা যেতে পারে ঢাকায় অবস্থানরত সিলেট বিভাগের মন্ত্রী, সচিব, আইনজীবী, বিচারপতি, ব্যাংকার, পুলিশ কর্মকর্তা, সেনা কর্মকর্তাসহ ঢাকাস্থ সিলেট বিভাগের সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহন করেন। এ যেনো ঢাকার বুকে একখন্ড সিলেট। আশা করা যায় জালালাবাদ এসোসিয়েশনের এই নতুন কার্যনির্বাহী কমিটি বৃহত্তর সিলেটের জনগনের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হবে।
সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হলেন ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ



















