ষ্টাফ রিপোর্টার:
দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের বিনা কারনে চাকুরিচ্যুত এবং আউটসোর্সিং প্রক্রিয়ায় হস্তান্তরের প্রতিবাদে এবং ২০২৫ এর নীতিমালা বাতিল করার দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার সকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দৈনিক ভিত্তিক কর্মচারী সমিতি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগী কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, উত্তম ঘোষ, মো: জামাল হুসেন, সাইমুর মিয়া ও জেলা সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ প্রমুখ।
মৌলভীবাজারে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের মানববন্ধন



















