স্টাফ রিপোর্টার:
রাজনগর যুক্তরাষ্ট্র প্রবাসী সাইফুল ইসলামের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মীরা। এ হামলায় যুক্তরাষ্ট্র প্রবাসী সাইফুল ইসলামের বাড়ির মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে এবং তার পরিবারের সদস্যদের নিকট তার প্রাণনাশের হুমকি দিয়ে যায়।
২৫ ফেব্রুয়ারী ২০২৬ বিকাল রাজনগর উপজেলার ২নং উত্তরভাগ ইউনিয়নের নিজগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, যুক্তরাষ্ট্র প্রবাসী সাইফুল ইসলাম দেশে থাকাকালিন সময়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। এলডিপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা বিভিন্ন হুমকি ধামকি ও নির্যাতনের শিকার হয়ে এক পর্যায়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন। ৫ আগষ্ট ২০২৪ ইং তারিখে আওয়ামীলীগ ক্ষমতাচুত্য হওয়ার পর থেকে বাংলাদেশ আওয়ামীলীগ সহ তাদের অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের বিরুধী দলীয় নেতাকর্মীদের উপর বিভিন্ন নির্যাতন চালাচ্ছে। এমতাবস্থায় সাইফুল ইসলাম যুক্তরাষ্ট্রে অবস্থান করার পরেও আওয়ামী লীগ নেতাকর্মীরা সাইফুল ইসলাম সম্পর্কে বিএনপির নেতাকর্মীদের নিকট ভুল তথ্য উপস্থাপন করে তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ক্ষমতাসীন বিএনপি নেতাকর্মীদের দ্বারা তার বাড়িতে হামলা করেছে মর্মে তার পরিবারের লোকজন এ তথ্য নিশ্চত করেন।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী সাইফুল ইসলামের মা বিলকিছ বেগম বলেন, আমার ছেলের রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা হুট করে এসে আমাদের ঘরে হামলা চালিয়ে মূল্যবান আসবাবপত্র ভাংচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এক পর্যায়ে তারা আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে ও আমার ছেলে সাইফুল ইসলামের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চায়। সঠিক তথ্য না পাওয়ায় তারা হুমকি দিয়ে বলে যে তারা তাকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে। এ হামলার পর থেকে আমরা আতংকের মধ্যে দিন কাটাচ্ছি। তিনি আরও বলেন, উক্ত ঘটনার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার চেষ্টা করলেও তদন্তকারী কর্মকর্তা তার অভিযোগ গ্রহণ করেনি। এছাড়াও সাইফুল ইসলামের মা আরও জানান যে, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে স্থানীয় আওয়ামী লীগ ক্যাডারতের ইন্ধনে বিএনপির নেতাকর্মীরা এই হামলা করেছে। বর্তমানে সাইফুল ইসলামের পরিবার স্থানীয় আওয়ামী লীগ সহ ক্ষমতাসীন বিএনপির রুশানলে পড়ে ভয়ে ও মানবেতর জীবন যাপন করছে।
এ বিষয়ে রাজনগর থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন ভুইয়া বলেন, সাইফুল ইসলামের পরিবার একটি অভিযোগ নিয়ে থানায় এসেছিলেন। কিন্তৃ সুনির্দিষ্ট কোন প্রমাণাদী না থাকায় তাদের অভিযোগ গ্রহণ করা সম্ভব হয়নি।


















