স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার সুনামধন্য প্রতিষ্ঠান কনসেপ্ট আইটিতে অতর্কিত হামলা ও ভাংচুর করেছে সন্ত্রাসীরা। পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা এ হামলা করেছে বলে জানা যায়। এ হামলায় কনসেপ্ট আইটি’র প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারী ২০২৬ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টার দিকে ৪-৫ জনের একটি দল কনসেপ্টের অফিস কক্ষে অতর্কিত হামলা এবং ভাংচুর চালায়। এ সময় অফিসে থাকা ২টি কম্পিউটার, ১টি এসি, ৪টি লাইট, সিসি ক্যামেরা, চেয়ার-টেবিল ভাংচুরসহ পুরো অফিসে তান্ডব চালিয়ে কনেসেপ্টের এসিস্ট্যান্ট ম্যানেজার মিনহাজ আহমদের কাছে থেকে ল্যাপটপ ছিনিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় বলে যায় প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য এবং কনসেপ্টের মালিক ফাহিম আসলে তাকে দেখে নিবে।
উই ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ ফাহিম আহমদের মালিকানাধীন প্রতিষ্ঠান কনসেপ্ট। জানা যায় মৌলভীবাজারের বেকার ও মাদকাসক্ত তরুনদের কর্মসংস্থানে কাজ করে যাওয়ার ফলে জেলার অবৈধ মাদক ব্যবসায়ীদের সাথে ফাহিম এর বিরোধ সৃষ্টি হয়। ধারনা করা হচ্ছে তারই জের ধরে এই হামলা ও হুমকি দেওয়া হয়।
এ ঘটনার পর কনেসেপ্টের এসিস্ট্যান্ট ম্যানেজার মিনহাজ আহমদে মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ করতে গেলে পুলিশ নেয়নি।
মৌলভীবাজার কনসেপ্ট আইটিতে অতর্কিত হামলা, ভাংচুর ও মালামাল লুট




















