নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ কামাল উদ্দিনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) মঙ্গলবার বিকালে কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের বড়দল গ্রামের যুবলীগ নেতা মোহাম্মদ কামাল উদ্দিনের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার পর থানায় অভিযোগ জানালেও কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন দীর্ঘদিন থেকে প্রবাসে অবস্থান করছেন। তিনি বাংলাদেশে থাকাকালীন সময় আওয়ামীলীগের রাজনীতির সাথে সক্রিয় জড়িত ছিলেন।
আওয়ামীলীগ রাজনীতি করার কারণে বাংলাদেশে যেভাবে বিরোধী দল অর্থাৎ বিএনপি, জামায়াত মিলে আওয়ামীলীগের নেতাকর্মীদের হামলা মামলা সহ তাদের নির্মূলে ধ্বংস করার ষড়যন্ত্র করছে, তারই ধারাবাহিকতায় সরকার গঠনের পরপরই শুধুমাত্র আওয়ামীলীগের রাজনীতি করার অপরাধে যুবলীগ নেতা মোহাম্মদ কামাল উদ্দিনের বাড়িতে হামলা করে বাড়িঘর ভাংচুর করে বিএনপির নামধারী কতিপয় কিছু সন্ত্রাসীরা। বাংলাদেশের জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ অংশগ্রহণ করেনি। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্থানীয় ভুকশিমইল ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র হাতে নিয়ে মোহাম্মদ কামাল উদ্দিনের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে বাড়ির মূল্যবান আসবাবপত্র ভাংচুর করে। এসময় মোহাম্মদ কামাল উদ্দিনের পিতা প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে বলে যে, বিগত দিনে মোহাম্মদ কামাল উদ্দিন বিএনপির বিরোদ্ধে গিয়ে অবস্থান নিয়েছে। বিশেষ করে ভুকশিমইল ইউনিয়ন যুবলীগ নেতাকর্মীরা দলবদ্ধ হয়ে তাদের বিরোধীতা করেছে। সে সময় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করে যে, প্রবাসে থেকেও মোহাম্মদ কামাল উদ্দিন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরোদ্ধে বিভিন্ন খারাপ মন্তব্য করেছে বিধায় তারা তার বাড়িতে এসে বাড়িঘর ভাংচুর করছে। বিএনপির নেতাকর্মীরা মোহাম্মদ কামাল উদ্দিনের পরিবারের ক্ষতি করতে চাইলে তখন বাড়িতে চিৎকার কান্নাকাটি শুরু হয়। এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা উত্তেজিত হয়ে আসবাবপত্র ভাঙচুর করে ঘরের মধ্যে আগুন দেওয়ার চেষ্টা করে, সে সময় স্থানীয়দের বাঁধার মুখে তারা পিছু হটতে বাধ্য হয়।
এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্যা বলেন, উক্ত ঘটনার বিষয়ে আমাদের কাছে মৌখিক একটি অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএনপি সরকার গঠন করেই কুলাউড়া উপজেলা যুবলীগ নেতার বাড়িতে হামলা



















