স্টাফ রিপোর্টার:
আসন্ন মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পরিচিতি উপলক্ষে জনশক্তি সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌরসভা শাখা।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় মৌলভীবাজারের সাইফুর রহমান অডিটোরিয়ামে এই জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারী মুর্শেদ আহমদ চৌধুরীর পরিচালনায় এসময় প্রধান অতিথিতির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিণিয়ার মো: শাহেদ আলী। এসময় উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারী আলাউদ্দিন শাহ, সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শেখ আব্দুল হক, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম।
মেয়র পদে জামায়াতের প্রার্থী হলেন সৈয়দ মহি উদ্দিন চৌধুরী শাহিন, কাউন্সিলর প্রার্থীরা হলেন ১নং ওয়ার্ডে আলখাছউর রহমান, ২নং ওয়ার্ডে দিদারুল আলম মজুমদার, ৩নং ওয়ার্ডে গোলাম কিবরিয়া চৌধুরী, ৪নং ওয়ার্ডে মাওলানা মোক্তাদির হোসাইন, ৫নং ওয়ার্ডে আব্দুল কাদির রতন, ৬নং ওয়ার্ডে আব্দুল মতিন, ৭নং ওয়ার্ডে এইচ এম আলাউদ্দিন ও ৮নং ওয়ার্ডে আনোয়ার চৌধুরী মর্শেদ।
সমাবেশে আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় বক্তারা নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনগণের সেবায় দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।













